,

শাহরুখপুত্রের জন্য সালমানের ছবির শুটিং বন্ধ

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলার জেরে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার আটক হওয়ার পর থেকেই নিজের সকল সিনেমার শুটিং ও কাজ বন্ধ রেখেছেন কিং খান।

যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে শাহরুখকে। তবে আরিয়ানের কারণে যে শাহরুখ একাই শুধু ক্ষতির মুখে তা নয় বরং বলিউড ভাইজান সালমান খানকেও এবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মূলত আরিয়ান কারাগারে থাকায় আটকে আছে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং। জানা গেছে, গত ২ অক্টোবর স্পেনের উদ্দেশে রওনা হন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু আরিয়ানের ঘটনার জন্য শাহরুখ শুটিংয়ে অংশ নিতে না পারায় তিনি ফিরে এসেছেন।

অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান ও সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তাছাড়া দু’টি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আর তাইতো শাহরুখের শুটিং বন্ধ রাখায় আসন্ন এই দুই সিনেমার শুটিং আটকে গেছে!

তবে সবাই প্রত্যাশা করছেন, ২০ অক্টোবর জামিন পাবেন আরিয়ান। আর এর পরেই সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে আটকে থাকা শুটিংগুলোও নতুন করে গতি ফিরে পাবে!

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই কারাবন্দি অবস্থায় আছেন আরিয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য