,

গাজীপুরে পাটের গুদামে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বুধবার ভোরে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাটসহ গুদাম ঘরটি ভস্মীভূত হয়েছে।

|
কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শামীম ভূঁইয়া জানান, বুধবার ভোর ৫টা ৪০মিনিটে স্থানীয় জামালপুর বাজারে সেমিপাকা পাটের গুদামে আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে যান এবং সকাল ৭টা ২৭মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

গুদামের মালিক মো. মোহসীনের দাবি গুদামে ৯শ’ মন পাট ছিল। আগুনে তাদের এ পাট ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মূল্য প্রায় ৩২লাখ টাকা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য