,

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। কাপড় ইস্ত্রি করার আয়রন থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় ১০ মিনিটের দিকে হলের প্রদিপ্ত বিল্ডিংয়ের আট তলার ৮০৬ নং কক্ষে আগুন লাগে। এ থেকে প্রচন্ড ধোঁয়া তৈরি হয়। আশেপাশের কক্ষের শিক্ষার্থীরা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে এবং হল প্রশাসনকে জানায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল হালিম গণমাধ্যমকে জানান,
কক্ষটিতে সোমবার রাতে একজন শিক্ষার্থী ছিলেন। তিনি মঙ্গলবার সকালে হল থেকে চলে যাওয়ার সময় আয়রন অন রেখেই চলে যান। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষক ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহসীনা আকতার খানম (লীনা তাপসী খান) বাংলাদেশ প্রতিদিনকে জানান, ওই কক্ষটি তালা দেওয়া ছিলো। তোষকে আগুন লাগায় অনেক ধোঁয়া তৈরি হয়েছিলো। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড