,

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় লাশ হলো ভাই

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মঈনুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চকবরকত ইউনিয়নের জগদিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মঈনুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে। ঘাতক আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফার ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, গ্রেপ্তারকৃত হাকিম দীর্ঘদিন ধরে মঈনুলের ছোট বোন সাগিরা আক্তারকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি নিয়ে তারা হাকিমের পরিবারের কাছে অভিযোগও করেন।

এরই জের ধরে গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মঈনুল, তার মা, ভাইসহ পরিবারের কয়েকজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে মঈনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। পরে বিকেলে তার মরদেহ বাড়িতে নেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল হাকিমকে পাঁচবিবি উপজেলার নন্দইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য