রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধার করা প্রযুক্তি দিয়ে টেকসই উন্নয়ন হয় না’

news-image

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিজিওথেরাপির আধুনিক চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিজিওথেরাপি চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এই প্রথম এ ধরনের সায়েন্টিফিক টিউটোরিয়াল বা সেমিনারের আয়োজন করা হলো।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। ‘রোবোটিকস রিহ্যাবিলিটেশন রিসার্চ, ক্যান্টারবুরি এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ফিজিওথেরাপি চিকিৎসায় অনেক আধুনিক প্রযুক্তি এসেছে। এ ধরনের প্রযুক্তি নতুন। তবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় আমাদের আরও মনোযোগ দিতে হবে। নিজেদের প্রযুক্তি দিয়ে নিজেদের চলতে হবে। কারণ ধার করা প্রযুক্তি বা মানুষ দিয়ে কখনো টেকসই উন্নয়ন হয় না। যদি এটাই হতো তাহলে মধ্যপ্রাচ্য থাকতো পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর ও ক্ষমতাধর অঞ্চল।

ফিজিওথেরাপির বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার নিয়ে মূল বক্তব্যে দেন যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মেদ সাকেল। স্বনামধন্য এ চিকিৎসক-গবেষক যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ফিজিওথেরাপিতে রোবোটিক্স প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল-ইমরান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ ও বনশ্রী বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু