,

ভয় নেই, রাজপথে থাকবে আওয়ামী লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : হামলা-ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের ভয় নাই, আপনাদের সঙ্গে আছে শেখ হাসিনা। রাজপথে আছে আওয়ামী লীগ।

মঙ্গলবার দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত না ভাঙা পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এসব হামলার প্রতিরোধ করব। হিন্দু ভাইদের বলছি- আপনাদের ভয় নাই। আমরা আপনাদের সঙ্গে আছি।

আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নির্দেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সারাদেশে আজ সম্প্রীতি সমাবেশ এবং শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, হিন্দুদের মন্দিরে আর বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, এ সব মেনে নেওয়া হবে না। কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য