,

মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড: ভাইয়ের পর মারা গেলো বোন, মা চিকিৎসাধীন

news-image

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশা (৪)। এর আগে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আয়েশার ভাই আয়াত (১)। এই ঘটনায় তাদের মা খাদিজা আক্তার মিম (২৮) হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া মৃধাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্বামী বাপ্পি বাইরে থাকলেও দুই সন্তানসহ ঘরে ছিলেন খাদিজা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লাটে। এসময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে বাড়িতে থাকা স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের ঘর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জাগো নিউজকে জানান, বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুই শিশুকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথিমধ্যে এক বছরের শিশু আয়াত মারা যায়। মা খাদিজাসহ অপর শিশুর অবস্থা আরও গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য