,

আরও এলো ২০ লাখ টিকা, বৃহস্পতিবার আসবে ৫৫ লাখ

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এদিকে দেশে পর্যাপ্ত টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশে টিকার অভাব নেই, ২১ কোটি টিকা কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো পাঁচ কোটি ৮৮ লাখ এক হাজার ৫৫ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য