সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জের সংখ্যালঘু পল্লীতে হামলা : পরিতোষের দায় স্বীকার করে জবানবন্দি, ৩৯ আসামী কারাগারে

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের পল্লীতে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় ৩৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত পরিতোষ সরকারের জবানবন্দি গ্রহণ শেষে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী এ আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৪১ জনকে আদালতে নিয়ে আসে পুলিশ। তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক। গ্রেফতারদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে।আদালতের পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গ্রেফতার ৪১ জন আসামির মধ্যে শুনানি শেষে বিচারক ৩৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি তিন অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে এখনও শুনানি হয়নি।

এদিকে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়া আসামি পরিতোষ সরকারকে আদালতে নেওয়া হয়েছে। প্রথমে তাকে অপ্রাপ্ত দাবি করা হলেও পরে তার বয়স ১৯ বছর প্রমাণিত হয় বলে জানান আদালত পরিদর্শক গোলাম মোস্তফা। তিনি আরও জানান, আসামি তার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। প্রথমে তাকে কিশোর দাবি করা হলেও পুলিশ প্রমাণ করেছে তার বয়স ১৯। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

আসামিদের মধ্যে ৩৮ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন। তিনি জানান, হিন্দুপল্লিতে হামলার ওই ঘটনায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনায় করা মামলাটি পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এসআই সাদ্দাম হোসেন তদন্ত করছেন।

প্রসঙ্গত: গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়া যুবক পরিতোষ সরকারসহ হামলার ঘটনায় জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ