,

শাহরুখকে ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা!

news-image

বিনোদন ডেস্ক : আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর সমস্ত কাজ স্থগিত রেখেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘পাঠান’ এবং দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবির কাজও তাই আপাতত বন্ধ। ছবির নায়িকা নয়নতারা যদিও শাহরুখকে ছাড়াই শুটিং শুরু করে দিয়েছেন। এরই মাঝে জানা গেল- নয়নতারা নয়, নায়িকার ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সামান্থা রুথ প্রভু।

আতলির নতুন হিন্দি ছবিতে জুটি বাঁধার কথা ছিল সামান্থা এবং শাহরুখের। কিন্তু বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, সামান্থা সে ছবিতে কাজ করতে চাননি। যদিও প্রত্যাখানের কারণ জানা যায়নি।

বলি পাড়ার সূত্রের খবর, সামান্থা যখন ছবির প্রস্তাব পান তখন তৎকালীন স্বামীর সঙ্গে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাই কাজ করতে রাজি হননি। সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তানের বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল ওই দম্পতির মধ্যে। তাছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।

গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় সামান্থা এবং নাগা চৈতন্যের। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার। শাহরুখের সঙ্গে ছবিতে কাজ করতে না চাওয়ার সঙ্গে জুড়ে গেছে সেই ঘটনাও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য