,

নুসরাতকে নিয়ে কটাক্ষের জবাবে যা বললেন সায়নী

news-image

বিনোদন ডেস্ক : ‘ব্যক্তিগত সিদ্ধান্তগুলো ব্যক্তিগত হয়… বলা সহজ!’ এভাবেই সহকর্মী নুসরাতের প্রতি হওয়া ব্যক্তিগত আক্রমণের জবাব দিলেন আরেক অভিনেত্রী সায়নী।

সোমবার শুটিং সেটে শটের ফাঁকে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন সায়নী। যেখানে একটি বাচ্চাকে কোলে করে আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

সাদা-কালো সেই ছবির কমেন্টে একজন লেখেন, ‘তৃনমূলের সবাই বাচ্চাসমেত ঘুরছে। আমি ভাবলাম আপনারও হয়তো…, বাবার নাম তো পরে ঘোষনা হয়’।

এরপর অবশ্য বিষয়টি হালকা করে স্বপন কুমার ঘোষ নামের ওই ব্যক্তি লেখেন, ‘এমনি বললাম। সিরিয়াসলি নেবেন না। আপনি আমার একজন প্রিয় শিল্পী। আপনার সাফল্য কামনা করি।’
এর জবাবে সায়নী লেখেন, ‘খুব ভাসা-ভাসা মন্তব্য স্বপন বাবু! এমনিও বলবেন না। ব্যক্তিগত সিদ্ধান্তগুলো ব্যক্তিগত হয়… বলা সহজ! আপনি ভালো থাকবেন, ভালো লাগলো জেনে যে আপনি আমার কাজ পছন্দ করেন। আশাহত করবেন না এও আশা রাখি’।

অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’র শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। ছবিতে তার চরিত্রের নাম বিমলা রায়। ছবিতে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের জীবনের ছায়া রয়েছে, কিন্তু পরিচালক এটিকে বিজয়া রায়ের বায়োপিক বলতে নারাজ। সায়নীর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য