,

চলে গেলেন কলিন পাওয়েল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই। কোভিড পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিবার জানিয়েছে, ‘কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি’।

তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি করোনার টিকাও নিয়েছিলেন। কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য