,

শিগগিরই স্কুলে ফিরবে মেয়েরা: তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাঈদ খোস্তি রোববার বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ২৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পরপরই মেয়ে শিক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য