,

বিল গেটসের কন্যা বিয়ে করলেন মুসলিম রীতিতে

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই অবশেষে গাটছড়া বাঁধলেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেছেন জেনিফার।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে মুসলিম রীতিতে মিসরের নাগরিক ও অশ্বারোহী নাসেরকে বিয়ে করেন জেনিফার। এরপর শনিবার বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য প্রথমবারের মতো একসাথে উপস্থিত হয়ছিলেন তারা। বিল গেটস নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। গত শনিবারের অনুষ্ঠানে মানা হয় জেনিফারের নিজের ধর্মীয় রীতি।

যেখানে বিয়ে অনুষ্ঠিত হয়েছে, সেই ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজেরই । ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। তার স্বামীও একজন পেশাদার ঘৌড়দৌড়বিদ। এই সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। আর অবশেষে দুজনের প্রণয় পেলো পরিণতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য