,

সৌদিতে বিধিনিষেধ শিথিল, মাস্ক পরতে হবে না

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে করোনার বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ শিথিলতা কার্যকর হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। এ খবর জানিয়েছে আরব নিউজ।

তবে কিছু জায়গায় বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। সেখানে সব ভ্রমণকারী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরতে হবে। এ ছাড়াও পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদ দুইটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে। সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমাসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।

দেশটিতে ব্যাপক হারে টিকা কর্মসূচি চালানোর কারণে করোনা শনাক্তের হার এরই মধ্যে কমে এসেছে। করোনা মহামারি শুরুর পর কঠোর বিধিনিষেধ জারি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ ১৮ মাস পর করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই কেবল এই সুবিধা পাবেন। এসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের হার পর্যবেক্ষণ করবে। বিধিনিষেধ শিথিলের করণে কোথাও যদি সংক্রমণ বাড়ার খবর পাওয়া যায় তাহলে আবার যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য