,

অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার মন্ত্র জানল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কারণে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে ক্রিকেটের নিয়মকানুনও। প্রতিটি বিশ্বকাপের মাঝে নির্ধারিত বিরতি থাকলেও ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের মধ্যে বিরতি মাত্র এক বছরের। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভারতেরটা এক বছর পিছিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। যার কারণে স্বল্প সময়ে দুটি বিশ্বকাপ হওয়ায় পদ্ধতিতে পরিবর্তন এনেছে আইসিসি।

আইসিসির নতুন নিয়মে চলতি আসরে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলেরই সুযোগ আছে সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার। এবারের আসরের দুই ফাইনালিস্ট সরাসরি সুযোগ পাবে আগামী বিশ্বকাপের মূল পর্বে। টানা তিন বিশ্বকাপে প্রথম পর্বে খেলা বাংলাদেশ আগের দুইবারের ধারাবাহিকতায় পরের ধাপে যেতে পারলে অস্ট্রেলিয়া আসরের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

শনিবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এবারের আসরে সুপার টুয়েলভে জায়গা পাওয়া ১২ দল খেলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে। এখান থেকে আটটি দল সরাসরি যাবে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৬ দলই খেলতে পারবে সুপার টুয়েলভে। বর্তমানে ২৪১ রেটিং নিয়ে ৬ এ থাকা বাংলাদেশের জন্য সেই সুযোগ থাকছে প্রবল। যদি শীর্ষ আটেও থাকে তবুও থাকবে সেই সুযোগ, তবে তার জন্য দুই ফাইনালিস্ট হতে হবে উপরের দিকের কেউ।

অস্ট্রেলিয়াতে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। ১৬ দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৫টি। এই আসর হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেটা পিছিয়ে দেওয়া হয় ২০২২ সালে। সেখানে খেলা হবে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের