,

মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে মৌসুমী, যেতে পারেনি সানী

news-image

বিনোদন প্রতিবেদক : মেয়ে ফাইজাকে নিয়ে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনেত্রীর একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক। আগামী ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হবে। এরপর সে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবেন।

মূলত, সেজন্যই মেয়েকে নিয়ে মৌসুমীর আমেরিকায় যাওয়া। এই সফরে চিত্রনায়ক ওমর সানীরও যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি।

সানী জানান, প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন মৌসুমী। এই সময়ে মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। এছাড়া সেখানে বসবাস করা মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন তারা।

তিনি আরও জানান, তার নিজেরও স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রেই মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গেল মার্চে বিবাহিত জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন তারা। সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা। গত ২৬ মার্চ তাদের ছেলে ফারদিন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য