,

কান্দাহারে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজের সময় পর দেশটির কান্দাহারের বিবি ফাতেমা মসজিদে এই হামলা চালানো হয়। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইট বার্তায় বলেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন। তিনি আরও বলেন, তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। দুষ্কৃতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএসকে)।

হামলার কয়েক ঘণ্টা পরেই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানায়, আইএসের আত্মঘাতী হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথমজন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্ট মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য