,

নদীতে নেমে মেডিকেল পড়ুয়া ছাত্রের মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মোছাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালের দিকে দিঘলকান্দি হার্ড পয়েন্টে (প্রেম যমুনা ঘাট) গোসল করার সময় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফাহিম তার খালাতো ভাই মোহাইমিনের সাথে সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকাল ৮টায় ফাহিম ও মোহাইমিন দিঘলকান্দি হার্ড পয়েন্টের (প্রেম যমুনা ঘাট) যমুনা নদীতে গোসল করতে যায়।

ফাহিম গোসলে নামলে তার খালাতো ভাই ওপরে দাঁড়িয়ে থাকেন। গোসলের এক পর্যায়ে ফাহিম পানিতে ডুবে যায়। ফাহিম পানিতে ডুবে যাওয়ায় খালাত ভাই মোহাইমিন চিৎকার দিলে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় নিহত ফাহিমের লাশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য