,

নতুন সিনেমায় খলনায়ক চরিত্রে ধরা দেবেন জিৎ?

news-image

অনলাইন ডেস্ক : পূজাতে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা জিৎ এর ‘বাজি’ সিনেমা। জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এরইমধ্যে নিজের আগাম সিনেমা ‘রাবণ’ এর পোস্টার শেয়ার করলেন জিৎ।

পোস্টারে জিৎ এর লুক দেখেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার কি খলনায়কের চরিত্রে দেখা যাবে জিৎকে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল। পোস্টারে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে কতটা হিংস্র হতে চলেছে এই চরিত্র।

এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রেমিক থেকে অ্যাকশন হিরো বেশ অনেক ধরনের চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। কিন্তু নেগেটিভ চরিত্রে এখনও বড়পর্দায় দেখা যায়নি তাকে।

অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য