,

২১ হাজার ছাড়ালো হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এরমধ্যে ঢাকাতে ৯১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ১৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৮৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য