,

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, যুবক নিখোঁজ

news-image

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় নদীর সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই যুবকের নাম শুভ চন্দ্র কর্মকার(২৫)। তিনি বাবলু চন্দ্র কর্মকারের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকার পাড়া মন্দিরের সাধারণ সম্পাদক তাপস পাল জানান, ঘাটে প্রতিমা বিসর্জ্জনের সময় শুভসহ ছয়জন একটি ছোট নৌকায় ছিলেন। এ সময় অপর একটি বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়।

নদীতে পড়ে যাওয়া পাঁচজনকে উদ্ধার করা হলেও শুভকে খুঁজে পাওয়া যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তাপস পাল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য