,

৩৩ দেশের পর্যটকদের জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র, নেই বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি পর্যটকদের জন্য অবশেষে দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র। আগামী ৮ নভেম্বর থেকেই দেশটিতে ভ্রমণে যেতে পারবেন বিদেশিরা। তবে যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন, কেবল তারাই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। আর আপাতত ৩৩টি দেশের নাগরিকদের জন্য চালু হচ্ছে এ সুবিধা। তবে সেই তালিকায় নেই বাংলাদেশ। শুক্রবার (১৫ অক্টোবর ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজ ঘোষিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ ফলাফল এসেছে তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া যেকোনো টিকার পূর্ণ ডোজ গ্রহীতারা ভ্রমণের অনুমতি পাবেন। সেক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার পাশাপাশি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিরাও প্রবেশের অনুমতি পাবেন। আর এ ধরনের ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপের শেনজেন অঞ্চলের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের পূর্ণডোজ গ্রহীতা পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারবেন। এসব দেশে সর্বশেষ ১৪ দিন অবস্থান করা অমার্কিনি নাগরিকদের বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ।

করোনাভাইরাস মহামারির করেণে গত বছরের শুরুতে বিদেশি ভ্রমণকারীদের প্রদেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের