,

ছুরিকাঘাতের পর মারাই গেলেন সেই ব্রিটিশ এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামস। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে একটি ছুরি উদ্ধার করে।

৬৯ বছর বয়সী ডেভিড অ্যামস দেশটির সাউথেন্ড ওয়েস্টের সংসদ সদস্য। বেলফায়ার মেথোডিস্ট গির্জায় নির্বাচনী দলের সঙ্গে দেখা করার সময় তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর দলটির সাবেক নেতা স্যার আইয়ান ডানকান স্মিথ এক টুইটবার্তায় অ্যামসের পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করে বলেছিলেন, এ ধরনের সহিংস আচরণ রাজনীতি কিংবা অন্য কোথাও সহ্য করা যায় না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য