রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সহিংসতা কঠোর হাতে দমন করা হবে: আনোয়ার খান এমপি

news-image

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। কেউ ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎযাপনে উৎসাহ দিতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উদযাপনের লক্ষ্যে রামগঞ্জ উপজেলাধীন ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাংসদ ড. আনোয়ার হোসেন খান।

এ সময় তিনি আরও বলেন, প্রত্যেকটি মন্দিরে আনন্দ-উৎসব চলবে। দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিলাম, বিন্দুমাত্র বিঘ্ন হবে না। নেতাকর্মী এবং পর্যাপ্ত পুলিশ প্রশাসন নিয়ে আমি সারাক্ষণ আপনাদের পাশে থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, যুগ্ম আহ্বায়ক অপু মাল প্রমুখ।

উল্লেখ্য, পার্শ্ববর্তী উপজেলায় (চাঁদপুরের হাজীগঞ্জ) তাণ্ডবের খবর পেয়ে নিজ উপজেলা রামগঞ্জে হিন্দু ধর্মালম্বীরা যেন নির্বিঘ্নে আনন্দ-উৎসব করতে পারে, সেজন্য তাদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন ড. আনোয়ার হোসেন খান। বিশৃঙ্খলা এড়াতে গতকাল রাত থেকেই উপজেলার ১৯টি পুজামণ্ডপে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু