রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মাকে দেখেই কেঁদে ওঠেন আরিয়ান, কাঁদলেন শাহরুখ-গৌরিও

news-image

বিনোদন ডেস্ক : কেউ বলছে মাদককাণ্ড কেউ বা দাবি করছেন বিজেপি সরকারের আক্রোশের শিকার শাহরুখ খানের ছেলে আরিয়ান৷ তার গ্রেফতার হওয়া নিয়ে ভারতেই দ্বিধা বিভক্তি দেখা গেছে নানা তারকা ও মানুষের মাধ্যে। তবে ঘটনা যাই হোক, আরিয়ান এখনো জেলে এটাই খবর।

গতকালের শুনানিতেও তার জামিন মেলেনি। আবার শুনানি হবে আগামী ২০ অক্টোবর। সে পর্যন্ত বলিউড বাদশাহর পুত্রকে থাকতে হবে মুম্বাইয়ের কারাগারে৷

করোনার কারণে জেলবন্দীরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিন বার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ।

আজ শুক্রবার শাহরুখ এবং গৌরী ভিডিও কলে ছেলের মুখ দেখতে পেলেন। জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ান কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কি না।

আর্থার রোড জেল সূ্ত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মা-বাবাকে ভিডিও কলে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আরিয়ান। ছেলের কান্না দেখে কেঁদে ওঠেন শাহরুখ-গৌরিও।

ছেলেকে মুক্ত করতে সব চেষ্টাই করছেন শাহরুখ খান। তার পাশে ভাইয়ের মতোই পাশে এসে দাঁড়িয়েছেন সালমান খান। তিনি উকিল বাছাই করাসহ নানাভাবে সাহস-পরামর্শ দিয়ে শাহরুখকে সমর্থন দিয়ে চলেছেন। তার পাশে আছে বলিউডের আরও অনেক তারকাই।

আপাতত সবাই অপেক্ষা করছেন ২০ অক্টোবরের৷ সেদিন শুনানি হবে আরিয়ানের।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু