,

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়নপত্র বিক্রি শনিবার

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু করবে আওয়ামী লীগ।

শুক্রবার (১৫ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ১৬ অক্টোবর-২০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীদের দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আর জমা দিতে হবে একই ঠিকানায়।

কোনো ধরনের লোকসমাগম ছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

৯টি পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেগুলো হলো- লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর, নীলফামারী জেলার নীলফামারী।

একই সঙ্গে সারাদেশে তৃতীয় ধাপে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য