,

দেশে করোনায় ৯ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমিত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যু সামান্য বাড়লেও নতুন রোগী শনাক্ত কমেছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ৪৬৬ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৪৬ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে দুজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথমদিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য