,

চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে সুমিতা বেগম (২৭), তার মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সানসহ (৩) তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে থানার ইসমাইল কলোনির পাশে এসএস হাউজিং এলাকার একটি বাসা থেকে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে সুমিতার স্বামী সোহেল থানায় খবর দিয়ে জানান- তার বাসার দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সুমিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

স্থানীয়রা জানায়, সোহেল নগরের মুরাদপুর এলাকায় একটি ইউনানির দোকান করেন। বিয়ের আগে মানসিকভাবে তিনি একটু অসুস্থ ছিলেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে- পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সোহেলকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য