,

স্ত্রীকে কুপিয়ে জখম করলেন স্বামী

news-image

বিরামপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কোন্দলের বিরোধের জেরে দেলোয়ার হোসেন তার স্ত্রী নাজমা বেগমকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় গ্রামবাসী দেলোয়ার হোসেন ও তার শাশুড়িকে ঘরে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার শাশুড়ি দেলোয়ারা বেগমকে আটক করে।

এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার মাহমুদপুর মুন্সিপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৬) এক বছর আগে ঢাকায় গার্মেন্টস কর্মী নাজমা বেগমকে (২৫) বিয়ে করেন। পরে গার্মেন্টেসের চাকরি ছেড়ে দিয়ে বিরামপুর পৌর এলাকায় কৃষি কাজ করছিলেন। আজ বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের জেরে দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী নাজমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এ সময় গ্রামের লোকজন আহত গৃহবধুকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করান। পরে তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন ও তার মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য