,

কুমিল্লার ঘটনা তদন্তে দুই কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার পুজামণ্ডপে সংঘটিত বুধবারের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা পুলিশের অপরটি প্রশাসনের। এই জেলা প্রশাসনের পক্ষ থেকে আবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, কুমিল্লায় পবিত্র কোরআন শরীফের অবমাননা সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ ও আদর্শ সদর উপজেলা নিবাহী কর্মকর্তা জাকিয়া আফরিনকে সদস্য করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

পুলিশের তদন্ত কমিটিতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজাল হোসেনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও ডিআইও ওয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য