,

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৮৩ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী চিকিৎসাধীন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগী দাঁড়িয়েছে ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৪০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া ১৮৩ জন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৬ জন ভর্তি হন। এর বাইরের ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৯১২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯২৪ জন।

আক্রান্তদের মাসওয়ারি হিসাবে দেখা গেছে, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মেসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন ও অক্টোবরে এখন পর্যন্ত দুই হাজার ৭১৫ রজন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়াও চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮২ জন। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বরে ২৩ জন ও ১১ অক্টোবর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য