,

তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত অন্তত ২৫

news-image

তাইওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

সংবাদমাধ্যম দু’টি জানিয়েছে, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো।

স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী- বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ১৩ তলা ওই ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য