,

নতুন সিনেমায় প্রভাসের পারিশ্রমিক ১৫০ কোটি!

news-image

অনলাইন ডেস্ক : ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাস। এই সিনেমাটির জন্য কঠোর পরিশ্রমও করেন এ অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ইতিহাসও গড়ে ‘বাহুবলি’।তেলেগু এ অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমূল্য রতনে পরিণত হয়েছেন। তাইতো একের পর এক বিগ বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। আর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরবর্তী সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস!

বেশ কয়েকটি সিনেমার কাজ বর্তমানে প্রভাসের হাতে রয়েছে। সিনেমাগুলোর প্রতিটির জন্য ১০০ কোটি রুপি করে নিচ্ছেন এ অভিনেতা। কিন্তু সদ্য ঘোষিত পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য নাকি ১৫০ কোটি রুপি দাবি করেছেন প্রভাস! নির্মাতারাও নাকি এই বাজেট প্রভাসকে দিতে প্রস্তুত!

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের ‘রাধে শ্যাম’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। একই বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘সালার’ ও ‘আদিপুরুষ’। ‘কেজিএফ’র নির্মাতা প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমাটি। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।
‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। রাবণের চরিত্রে পর্দায় হাজির হবেন সাইফ আলি খান আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যেটি মুক্তি পাবে ২০২৩ সালে। এছাড়াও অনেক নির্মাতারা তার পেছনে ছুটে বেড়াচ্ছেন। আর এতে পারিশ্রমিকও বাড়াচ্ছেন প্রভাস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য