,

আরিয়ানের মোবাইল ফোনে মিলল নতুন তথ্য

news-image

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ মাদক পাচার অর্থাৎ কেনা এবং তা অন্যের কাছে বিক্রি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে এমনই দাবি করল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার দুপুরে ফের আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা আদালতে।

এনসিবি জানিয়েছে, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। সংস্থার দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়শই মাদক কিনতেন।
যদিও আরিয়ানের আইনজীবী বুধবার আদালতকে বলেছেন, “আরিয়ান সেই প্রমোদতরীতে উপস্থিত ছিলেন না। তার কাছে মাদক কেনার জন্য নগদ টাকাও ছিল না।”

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান-সহ কয়েক জনকে। ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে। পরোয়ানায় লেখা হয়, তার কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এনসিবি’র পেশ করা পঞ্চনামায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়ে প্রমোদতরীতে ওঠেন আরিয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য