,

২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহসিন উদ্দিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে হবে।

জানা গেছে, করোনা মহামারি সামলিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হয়েছে। ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠেছেন।

শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য