,

আলজেরিয়ায় ইসরাইলি হামলার ষড়যন্ত্র ব্যর্থ

news-image

নিউজ ডেস্ক : ইসরাইল ও উত্তর আফ্রিকার একটি দেশের সহায়তায় বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র পরিকল্পনা নস্যাৎ করেছে আলজেরিয়া।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এন্নাহার টিভি বুধবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ইসরাইল এবং উত্তর আফ্রিকার একটি দেশ এসব বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করেছে বলে দাবি তাদের।

উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ার ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আরব লীগের সদস্য হিসেবে তারা ইসরাইলকে বর্জন করে আর রাষ্ট্র হিসেবে স্বীকার করে না।

ইসরাইলি পাসপোর্টধারী কেউ আলজেরিয়ায় প্রবেশ করতে পারে না কিংবা কোনো পাসপোর্টে ইসরাইলি ভিসা থাকলে তাকেও আলজেরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না।

সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, ষড়যন্ত্র সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের স্বীকারোক্তি পরে টেলিভিশনে প্রচার করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য