,

না ফেরার দেশে নায়ক উজ্জ্বলের স্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের একসময়কার জনপ্রিয় নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই। বুধবার দিবাগত রাত ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ছিল ৫২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বৃহস্পতিবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, নায়ক উজ্জ্বলের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। অবস্থার অবনতি হওয়ায় লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

আরও জানা গেছে, মেরিনা আশরাফের কিডনি রোগ ছিল। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সে কারণে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।

বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজার পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য