,

রংপুরে মন্ডমে মন্ডমে পুষ্পাঞ্জলিতে মহাষ্টমী উদযাপিত

news-image

রংপুর ব্যুরো : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপন করা হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে রংপুর নগরীসহ জেলার ৯৫৬টি পূজা মন্ডমে মন্ডমে নতুন সাজে বাহারি সব পোশাকে নারী-শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা ভিড় জমান। পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহাষ্টমী উদযাপন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বুধবার রংপুর নগরীর ধর্মসভা, কালী মন্দির, গুপ্তপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, মাহিগঞ্জ রামকৃষ্ণ মন্দির, পালপাড়া পুজা ম-প, মর্ডাণ মোড় মন্দিরসহ কয়েকটি পূজা ম-পে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এসময় শঙ্খ উলুধ্বনি আর ঢাকের তালে সবাই মেতে উঠেন। এর আগে ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে পূজা শুরু হয়। দুর্গোৎসবে এবার দেবীর আগমন ঘটবে ঘোড়ায় আর করোনা মহামারি নিয়ে দোলায় চড়ে বিদায় নেবেন বলে জানান ভক্তরা।

এদিকে পূজাকে ঘিরে কঠোর  নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, রংপুর মেট্রোপলিটন ও জেলা প্রশাসন। নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য