,

রংপুরে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর আসামীর যাবজ্জীবন কারাদন্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে ধর্ষণ মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক এম আলী আহ্মেদ এ আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড দন্ডাদেশ প্রদান করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল।

মামলা সূত্রে জানা গেছে বিগত ২০০৫ সালে ১৩ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি গ্রামের এক ১৪ বছর বয়সী এক কিশোরীকে একই গ্রামের মমদেল হোসেনর ছেলে মোস্তাফিজার রহমান রতন বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ওই বছরের পীরগঞ্জ থানায় ১৬ জুন মামলা করেন। উক্ত মামলায় পীরগঞ্জ থানার ওসি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ১৬ বছর পর বুধবার বিকেলে আদালতের বিচারক আসামীর অনুপস্থিতিতে উক্ত রায় প্রদান করেন। আসামী জামিনে থাকলেও রায় ঘোষণাার আগে থেকেই আসামী পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি তাজেবুর রহমান লাইজু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল হক প্রামানিক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য