,

কুরআন অবমাননার ঘটনায় চাঁদপুরে সংঘর্ষ, বহু হতাহত

news-image

চাঁদপুর প্রতিনিধি : কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও স্থানীয়সহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। স্থানীয়ভাবে সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ-প্রসাশন বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে।

কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে হনুমানের কোলে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বুধবার এশার নামাজের পর হাজীগঞ্জে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও বিক্ষুব্ধ জনতাসহ প্রায় ৬০ জন কমবেশি আহত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের আলামিন (১৮), উপজেলার রান্ধুনীমুড়া সেকান্দার আলী বেপারীবাড়ির ফজলুল হকের একমাত্র ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৫) ও চাঁপাইনবাবগঞ্জের বাবলু নামের এক ব্যক্তি।

স্থানীয়রা জানায়, বুধবার এশার নামাজের পর হাজীগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা এলাকা থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে দু’বার প্রদক্ষিণ শেষে ৩য় বার বাজারের পূর্ব দিকে যাওয়ার পথে হঠাৎ মিছিল থেকে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া (ত্রীনয়নী) পূজামণ্ডপে হামলা চালানো হয়। পরে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

জানা যায়, মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুধবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পরবর্তীতে সন্ধ্যার পর হাজীগঞ্জ বিশ্বরোড চৌরাস্তায় জড়ো হয়ে মিছিল করেন। পরে পূজামণ্ডপে ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে ৩ জন নিহত ও সাংবাদিক ও পুলিশসহ প্রায় ৬০ জন সাধারণ মানুষ আহত হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাজীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহতের বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭-১৮ জন পুলিশ আহত হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম