,

অসুস্থ হয়ে আইসিইউতে মোশাররফ রুবেল

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে ভুগছেন। বর্তমানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিউইতে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার সহধর্মিণী চৈতি ফারহানা রূপা। তিনি জানিয়েছেন, ‘দোয়া করবেন রুবেলের জন্য। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।’

সর্বশেষ কদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানিয়েছিলেন তিনি। তখন মনে হচ্ছিলো, সুস্থ হওয়ার পথে মোশাররফ রুবেল। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন! হঠাৎই শরীর খারাপ হয়ে গেছে জাতীয় দলের এ সাবেক বাঁহাতি স্পিনারের।

বয়সটা কেবল ৩৯-এ পড়েছে। জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল মোশাররফ হোসেন রুবেলের সামনে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের।
দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের