,

বিষধর গোখরা ভাড়া করে স্ত্রীকে খুন

news-image

অনলাইন ডেস্ক : বিষধর গোখরা সাপের ছোবল খাইয়ে নিজের স্ত্রীকে হত্যা! কথাটি শুনে অবাক হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালার কল্লাম জেলায়। এ ঘটনায় অভিযুক্ত শামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কেরালার আদালত।

গত বছরের মে মাসে স্ত্রীকে অদ্ভুত এ উপায়ে হত্যার ঘটনা ঘটে। সম্প্রতি এ মামলার রায়ের পর নতুন করে আলোচনায় উঠে আসে এ ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, ২৫ বছর বয়সী স্ত্রী উথরাকে বিষধর সাপের ছোবল খাইয়ে খুন করেছেন সুরয নামে ওই যুবক।

পুলিশের তদন্তে উঠে এসেছে, একবার নয়, বরং দুইবার সাপের ছোবল খাইয়ে ২৫ বছর বয়সী স্ত্রী উথরাকে খুন করে সুরয। সেই মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় অপরাধী প্রমাণিত হয়েছে সুরয।

জানা গিয়েছে, ২০২০ সালের ৭ মে মারা যান উথরা। সাপের ছোবলে মৃত্যু হয় তাঁর। এর আগে ২০২০ সালের মার্চেই তাঁকে সাপে কামড়েছিল। প্রথমবার সাপের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিল উথরা। দীর্ঘ ৫২ দিন হাসপাতালে ছিলেন তিনি। এই সময় তাঁর প্লাস্টিক সার্জারিও হয়। প্রথমবার একটি ভাইপার সাপ কামড়েছিল তাঁকে। পরে মে মাসে আরও বিষধর কোবরা সাপ কামড়ায় উথরাকে। এরপর আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রাথমিক ভাবে সবাই বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখেছিলেন। তবে সন্দেহ হয়েছিল উথরার বাবা আর ভাইয়ের। তাঁরা পুলিশে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন।

তদন্ত করে পুলিশ জানতে পারে, উথরার মৃত্যুর বিষয়ে অনেকদিন ধরে পরিকল্পনা করছি সুরয। সেই এই লক্ষ্যে দুই বার সাপ ভাড়া নেয় সুরেশ নামক একজনের কাছ থেকে। প্রথম ছোবলের পর উথরার শরীর ভেঙে পড়ে। সেই পরিস্থিতিতেই বিষধর সাপ গোখরার ছোবল খাইয়ে নিজের স্ত্রীকে খুন করে সুরয।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য