,

৭৩৫টি ডিম মাথায় নিয়ে গিনেস রেকর্ড (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : সাধারণত ব্যতিক্রমী, চ্যালেঞ্জিং এবং বিভিন্ন কঠিন কাজের মাধ্যমে গিনেস বুকে জায়গা করে নেয় অনেকে। তবে এই ব্যক্তি সৃজনশীলতার পরিচয় দিয়েই ঠাঁই করে নিলেন গিনেস বুকে। আজকাল রেকর্ডধারীরা বিখ্যাত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে অকল্পনীয় বিভিন্ন বিষয় বেছে নেন।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের এক ব্যক্তি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তেমনি এক উদ্ভট অথচ দারুণ এক রেকর্ড করেছেন।

গ্রেগরি দা সিলভা নামে ওই ব্যক্তি নিজের হ্যাটে ৭৩৫টি ডিম বহন করে জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পেজে বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও শেয়ার করেছে।

৭৩৫টি ডিম তিনি প্রায় এক মিটার দীর্ঘ একটি হ্যাটের ওপর আটকে নিয়েছিলেন। হ্যাটটি মাথায় পরে তিনি দারুণভাবে ভারসাম্য রক্ষা করেছেন বলে ভিডিওতে দেখা গেছে।

ওই ভিডিও গিনেস বুক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা ভাইরাল হয়। ডি সিলভা তিনদিন ডিমের হ্যাট পরে চমৎকারভাবে ভারসাম্য রক্ষা করেছিলেন বলে গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য