,

অস্ট্রেলিয়ায় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। প্রথম বাংলাদেশি হিসেবে মর্দাদাপূর্ণ এই আসরে জায়গা পেলেন এই লাক্স তারকা।

তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিস।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই মনোনয়ন পেয়েছেন বাঁধন।

বুধবার এবারের আয়োজনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে পুরস্কার কর্তৃপক্ষ।

এমন উৎসবে মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, এটা দারুণ খুশির ও গর্বের খবর আমার জন্য। তবে আমি নই এই মনোনয়ন মূলত নির্মাতা পেয়েছেন। কেননা তিনিই বাঁধনকে বানিয়েছেন রেহানা মরিয়ম নূরের মাধ্যমে। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো আমাদের রেহানা মরিয়ম নুর জয়ী হয়।

পূর্ব ও দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও ওশেনিয়া ঘিরে গঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চল। এই অঞ্চলের সিনেমা ও শিল্পীদের উৎসাহ দিতেই ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হচ্ছে। এটি প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন সিটি কাউন্সিল।

জানা গেছে, ১৪তম এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে। এ বছর ২৫টি দেশের ৩৮টি সিনেমা লড়ছে পুরস্কারের জন্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য