,

ভারতে ১০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বাড়লেও ১৫ হাজারের ঘরেই রইল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্ত বেশি ১০ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে পর পর পাঁচ দিন ২০ হাজারের নিচেই থাকল ভারতের দৈনিক সংক্রমণ। খবর আনন্দবাজার অনলাইন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ১৭৩ জন।

আক্রান্তের সংখ্যা হাজার দেড়েক বাড়ার পাশাপাশি বুধবার বাড়ল ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ২২৬ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জনের। দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭ হাজার ২৪৭। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৫৩ জন।

ভারতের মধ্যে এখনও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কেরালায়। কিন্তু আগের তুলনায় সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েক দিন সাত থেকে আট হাজারের ঘরে ঘুরছে দক্ষিণের এ রাজ্যের সংক্রমণ।

মহারাষ্ট্রেও তা কমে দুই হাজারের আশপাশে চলে এসেছে। তামিলনাড়ুতে আগের চেয়ে কমলেও তা হাজারের বেশিই রয়েছে। কিন্তু কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে আক্রান্ত ৫০০-র আশপাশে নেমেছে।

গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ৭০০-র ঘরে ঘুরছে সংক্রমণের সংখ্যা। ইতোমধ্যে দুর্গাপূজা দেখতে কলকাতাসহ বাংলার বিভিন্ন প্রান্তে উপচে পড়ছে মানুষের ভিড়। তা নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোতে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু মিজোরামে দৈনিক আক্রান্ত এখনও রয়েছে হাজারের বেশিই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য