,

২ সপ্তাহ সময় পেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত সেই শিক্ষিকা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই সপ্তাহ সময় দিয়েছে তদন্ত কিমিটি। আগামী ২১ অক্টোবর দুপুর ১টায় উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।

তিনি জানান, অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় গত ৩ ও ৭ অক্টোবর তদন্ত কমিটির কাছে এসে তার বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। কিন্তু তিনি মানসিক ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে উপস্থিত না হয়ে ই-মেইলে আরও ১৪ দিনের সময় প্রয়োজন বলে জানান। এই ই-মেইলটি বার বার পাঠিয়ে আরও কিছুদিন সময়ের জন্য আবেদন জানান। প্রথমে তাকে আর বাড়তি সময় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বার বার ই-মেইলে সময়ের আবেদন করার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি তাকে তার চাহিদা অনুযায়ী দুই সপ্তাহের সময় দিয়েছে। ৭ অক্টোবর থেকে হিসােব করে দুই সপ্তাহ পরে আগামী ২১ অক্টোবর দুপুর ১টায় তদন্ত কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে তাকে।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে তিনি জানান, নানান বিষয়ে যাচাই-বাছাই করে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যেহেতু অভিযুক্ত শিক্ষিকা উপস্থিত না হয়ে সময়ের জন্য আবেদন করেছেন এবং নতুন করে সময় দেওয়া হয়েছে সেক্ষেত্রে উনার বক্তব্য শোনার পরই সবকিছু মিলিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে কোনো কারণে ওই শিক্ষিকা যদি শেষ পর্যন্ত উপস্থিত না হন সেক্ষেত্রে তদন্ত কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষিকা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনকে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গত ৩ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থীসহ অর্ধশত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করে তদন্ত কমিটি। কিন্তু সেদিন দুপুর ১২টায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না হয়ে ১৪ দিনের সময় প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে তিনদিনের সময় দেয় তদন্ত কমিটি, যা গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ২টায় হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বিকাল ৫টা পর্যন্ত তার জন্য তদন্ত কমিটি অপেক্ষা করলেও তিনি না এসে ই-মেইলের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক অসুস্থতার কথা উল্লেখ করে আরও দুই সপ্তাহের জন্য সময় আবেদন করেন। তার পেরিপ্রেক্ষিতেই তাকে এই সময় দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান