,

খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়: ফখরুল

news-image

নিউজ প্রতিবেদক : স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের এখন যে শারীরিক অবস্থা, তার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন। এছাড়া তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। যেগুলো একসঙ্গে চিকিৎসা করানো সম্ভব নয়। যা বাংলাদেশে করা যাবে না। এদেশে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে। সরকার কেন তাকে জামিন দিচ্ছে না। খালেদা জিয়াকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য