,

ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল

news-image

দেশে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

তিনি বলেন, আগস্ট ও সেপ্টেম্বর ছিল ডেঙ্গু আক্রান্তের কঠিন সময়। এ দুটি মাসে ৭ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাসে মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত ২ হাজার ৩২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন।

তিনি জানান, চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ৫১৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২২ জন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে অনেক তরুণও রয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ডা. আমিন আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। এটি একটি প্রতিরোধযোগ্য রোগ। নির্ধারিত গাইডলাইন মেনে সময়মতো চিকিৎসা নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য