,

শেখ রাসেলের জন্মদিনে বিশেষ গান ‘শেখ রাসেলের কান্না’

news-image

বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আগামী ১৮ অক্টোবর। এ উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘শেখ রাসেলের কান্না’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরেরধারার প্রতিভাবান শিল্পী তোকি আয়মান। আবু সায়েম চৌধুরীর কথায় এতে সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, গায়ক-সুরকার শফিক তুহিন।

গানটির মুখ-‘আমি এখনো শুনি একাকী রাতে, মাটির বুকে দু’কান পেতে, শেখ রাসেলের কান্না/ আমি এখনো দেখি মরুর বুকে, কতশত নদী ঝর্ণা লেকে, সেই জলেরই বন্যা।’

শফিক তুহিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শিশু শেখ রাসেলের মৃত্যু আজও বাংলায় মানুষকে বেদনাহত করে। জন্মদিনে তার প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই গানটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

তুহিন আরও বলেন, ‘গানটিতে শিশুশিল্পী তোকি আয়মানের গায়কীতে আমি মুগ্ধ। শেখ রাসেলের ভয়াবহ হত্যাকাণ্ডের নৃশংসতা সে ভীষণ আবেগ দিয়ে তুলে ধরতে পেরেছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য